বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী আটক 

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

 

খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ ১ অক্টোবর মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সদর দপ্তর এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে। র‍্যাব বলেছে, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় একটি হত্যা মামলায় আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক কৃতি ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী পেশায় ব্যবসায়ী। তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে খুলনা–৪ আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত ৭ জানুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য ছাড়াও আব্দুস সালাম মুর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ছিলেন। গত ৮ আগস্ট বাফুফের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। সাবেক এই ফুটবলার বাফুফে সিনিয়র সহসভাপতি পদে ছিলেন ২০০৮ সাল থেকে। এ ছাড়া তিনি বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধান ছিলেন।