বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে  অবৈধ দখলদারীদের যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান 

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

 

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ দখলদারীকে উচ্ছেদ করেছে।

 

১অক্টোবর মঙ্গলবার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম। এসময় অবৈধ দখলদারদের ও গাড়ী পার্কিং করার দায়ে ৮ জনকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযানে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সেনাবাহিনীর রূপগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ রিয়াজুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তরিকুল আলম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ওবায়দুর রহমান শাহেল, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, ভুলতা হাইওয়ে পুলিশের ওসি আশরাফ আলী মোল্লাসহ উপজেলা সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা থেকে গোলাকান্দাইল পর্যন্ত সড়কের উভয় পাশে দখলদাররা অবৈধভাবে দোকানপাট বসিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের ব্যবসা পরিচালনা করে আসছিলো। এছাড়া মহাসড়কের উপরে যত্রতত্র ভাড়ায় চালিত প্রাইভেটকার ও অটোরিক্সা পার্কিংয়ে যানজটের সৃষ্টি হয়। তাতে দুর্ভোগের শিকার হচ্ছে পথচারী ও যাত্রীসাধারণ। এ জনদুর্ভোগ নিরসনে নারাউপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।