বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

হাটহাজারীতে এসএসসি উত্তীর্ণ ২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা (ক্রেস্ট) ও পুরুস্কার তুলে দেওয়া হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ফরহাদাবাদ মুন্সি বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সৈয়দ কোম্পানি শাখা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য এইচ এম জসিম উদ্দিন জিকো।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নির্বাচন কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ সাখাওয়াত হোসাইন।

মুহাম্মদ এনামুল হক মুহুরী’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আমজাদ হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমন্বয়ক হোসাইন মঞ্জুর, সমন্বয়ক নাছির উদ্দীন, এস এম আবুল মনছুর, এস এম জাকারিয়া, মাহবুব আলী, জহুরুল ইসলাম প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং হক কমিটি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ২৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। শেষে অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেয় সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা।

ইতোমধ্যেই ২৩ কৃতি শিক্ষার্থীর অনেকেই দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।