সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

 

 

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ৩০সেপ্টেম্বর সোমবার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন।

সভায় বক্তব্য রাখেন নারাণয়গঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদু, আব্দুর রহিম খোকা, মোঃ ফয়েজ মিয়া, আরিফুল ইসলাম, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান, যুগ্ম আহবায়ক সজিব মিয়া, রাফসান হাসান, যুবদল নেতা মুছা আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় খন্দকার তৈমুর আলমের তৃণমূল বিএনপির ও ওলামালীগের সন্ত্রাসীরা এখন বেপরোয়া হয়ে ওঠেছে। তৃণমূল বিএনপির সন্ত্রাস, চাঁদাবাজ, মামলাবাজ মোতাহার হোসেন এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের দোসর কেন্দ্রীয় ওলামালীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাদক সম্রাট মোশারফ হোসেন নাঈম সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যের সৃষ্টি করছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে। এলাকায় প্রতিনিয়ত আতঙ্ক ছড়াচ্ছে। তারা বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সন্ত্রাসীরা সাজানো মামলায় আসামী করে বিএনপির নেতাকর্মীদের হয়রানী করছে। ওই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।