বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনের দুই মামলায় জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ !

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালতের বিচারক। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনকে পৃথক দুটি আদালতে তোলা হলে এ আদেশ দেয়। এ সময় বাদি ও তার আইনজীবী জানান, আসামিকে শুরুতে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে একটি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বাদিপক্ষের আইনজীবী ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক রহিমা খাতুন আগামী ১০ অক্টোবর শুনানীর দিন ধার্য করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আরেকটি করা হত্যা মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করেন। এর আগে সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে ঢাকা থেকে আটক করা হয়। ২৯ সেপ্টেম্বর রবিবার সকালে নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দিলে এসব মামলায় তাকে হাজির করেন পুলিশ। এ সময় চাঁদাবাজি ও জমি দখল মামলার মামলার বাদি মো. হাবিবুল ইসলাম বাবলু জানান, সাবেক এমপির এলাকায় ৭০ একর জমি ক্রয় করলে মামলার আসামিরা ক্ষমতার জোরে অর্ধশতাধিক একর জমি দখল করে নেয়। শুধু তাই নয় পরবর্তীতে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে। আশা করা হচ্ছে বর্তমান সরকারের সময়ে ন্যায়বিচার পাওয়া যাবে। সেই লক্ষ্য নিয়েই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় ২ এমপি সহ ২৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, জুডিশিয়াল কোর্টের বিচারকের আদালতে আসামিকে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আগামী ১০ অক্টোবর শুনানীর দিন ধার্য্য করেন। অন্যদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করেন। উল্লেখ্য, এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমিদখল সহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ৪টি মামলা হয়েছে।