বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

হৃদরোগে মারা গেলেন সাংবাদিক আহসান হাবিব

মোহাম্মদ আবু নাছের,
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

 

নোয়াখালীর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট লুৎফুর রহমানের ৩য় ছেলে ছেলে ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি সামছুল হাসান মিরনের ছোট ভাই ইংরেজী দৈনিক অবজারবার প্রত্রিকার কোর্ট রিপোর্টার এবং ঢাকা হাই কোর্টের আইনজীবি আহসান হাবিব (৫৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ভাই ও তিন বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

আহসান হাবিবের বড় ভাই সাংবাদিক সামছুল হাসান মিরন জানান, শনিবার সকালে তিনি জেলা শহর মাইজদীর ফরিকপুর মহল্লার নিজ বাড়ীতে হৃদ রোগে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় মারা যান।

শনিবার বাদ এশা ফকিরপুর মহল্লায় প্রথম জানাযা এবং সদর উপজেলার কালিতারা এলাকায় রাত সাড়ে ৯টায় ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

 

তার মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাংবাদিক ইকবাল ছোবহান চৌধুরী, নোয়াখালী প্রেস ক্লাব সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু সহ নোয়াখালী প্রেস ক্লাব সাংবাদিকরা গভীর শোক জানিয়েছেন।