বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

টি – টোয়েন্টি ও টেস্ট থেকে বিদায় নেওয়ার ঘোষণা সাকিবের

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

 

টি–টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন সাকিব আল হাসান। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন এই অলরাউন্ডার। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব। গত টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত পরিসরের ম্যাচ খেলেছিলেন সাকিব। ওটাই তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে আজ ২৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার নিজের অবসরের ঘোষণা দিলেন।

একই সঙ্গে ওয়ানডে থেকে অবসরের পরিকল্পনা সম্পর্কেও জানিয়েছেন সাকিব আল হাসান। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর অনুষ্ঠিত হবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলতে চান তিনি।

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, বিসিবির সঙ্গে কথা হয়েছে। ফারুক ভাই ও বোর্ডের নির্বাচক প্যানেলের সঙ্গে কথা বলেছি। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে গিয়ে খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। তারা (বোর্ড) চেষ্টা করছে এটাকে কীভাবে সুন্দরভাবে এরেঞ্জ করা যায়। যাতে করে আমি নিরাপদ মনে করি, দেশে গিয়ে খেলতেও পারি এবং যখন দরকার হবে দেশের বাইরে বের হতে যেন আমার সমস্যা না হয়, এই বিষয়টিও বোর্ড খেয়াল করছে।

তিনি আরও বলেন, টি-টোয়েন্টি নিয়েও আমার নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আপাতত সিরিজগুলো নতুনরা খেলতে থাকুক। সুযোগ পেলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আমি খেলতে থাকি। ছয় মাস, এক বছর পরে যদি বিসিবি মনে করে এখানে আমার অবদান রাখার সুযোগ আছে, পারফর্ম করছি, ফিট আছি তাহলে আমরা সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আমি টি-টোয়েন্টিতে নিজেকে দেখছি না। মনে হয়, শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছি।

জাতীয় দলের হয়ে ৭০ টেস্টে ৪ হাজার ৬০০ রান করেছেন এবং দেশের পক্ষে সর্বোচ্চ ২৪২ উইকেট নিয়েছেন সাকিব। টি-টোয়েস্টি খেলেছেন ১২৯টি। তার ব্যাট থেকে এই ফরম্যাটে ২ হাজার ৫৫১ রান এসেছে এবং ১৪৯ উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ সদস্য পদ হারিয়েছেন সাকিব আল হাসান। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা। সবশেষ শেয়ার বাজার কারসাজির অভিযোগ এনে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে। এরই মধ্যে তিনি টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন।