বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাইবান্ধায় মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় পরিবার কল্যাণ সহকারী চাকরি করার অভিযোগ

ফয়সাল রহমান
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

 

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ভুয়া সনদে পরিবার পরিকল্পনা বিভাগে মোছা. ফিদা হক ওরফে পিচ্ছি নামে এক নারী গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারি হিসেবে ৩/খ ইউনিটে ৬ বছর ধরে চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলা প্রশাসক, রংপুর পরিবার পরিকল্পনা বিভাগ, সদর উপজেলা নির্বাহী অফিসার, গাইবান্ধা সদর থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউনিয়নের রাজিবপুর গ্রামের গরীব অসহায় ফিদা হক পিচ্ছি (৮) কে তার বাবা কাজের মেয়ে হিসেবে সদর উপজেলার পূর্ব কোমরনই নিউ কদমতলির বীর মুক্তিযোদ্ধা মেহেরুল ইসলাম মন্ডলের বাড়িতে রেখে যায়। এরপর ফিদার বাবা মারা গেলে সে ওই বাড়িতেই থেকে কাজের মেয়ে হিসেবে কাজ করে এবং লেখাপড়া করতে থাকে। এদিকে মেহেরুল গুরুতর অসুস্থ থাকার কারণে ফিদা পিচ্ছি স্কুল-কলেজে তার নিজের বাবার স’লে পিতা হিসেবে মেহেরুলের নাম উল্লেখ করে। পরে সে কারিগরি শিক্ষাবোর্ড থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এবং ভোটার আইডি কার্ডে ফিদা পিচ্ছি সেখানেও পিতা হিসেবে মেহেরুলের নাম ব্যবহার করে। এরপর ফিদা সুকৌশলে মেহেরুলের আইডি কার্ড, মুক্তিযোদ্ধার সনদসহ বিভিন্ন কাগজপত্র চাকরির আবেদনের সাথে দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পরিবার পরিকল্পনা বিভাগে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারি হিসেবে ৩/খ ইউনিটে চাকরি নেন। পরে তার প্রতারণার বিষয়টি জানাজানি হলে তিনি ওই বাড়ি থেকে বের হয়ে শহরের সুন্দরজান মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। এছাড়া গত ৫ সেপ্টেম্বর ফিদা পিচ্ছি ফোন করে মেহেরুলের মুক্তিযোদ্ধার মূল আইডি কার্ড চায় ও সন্তান পরিচয় দিয়ে সম্পত্তির দাবি করে। এতে মেহেরুল মুক্তিযোদ্ধা কার্ড ও সম্পত্তির ভাগ দিতে অস্বীকৃতি জানালে তার স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যাসহ নানা ধরণের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। মেহেরুলের মুক্তিযোদ্ধা সনদ নং ০১৩২০০০২২২৫, সাময়িক সনদপত্র নং ম-৬১৫৫০, লাল মুক্তিবার্তা ০৩১৭০১০১১৬, বেসামরিক গেজেট-৩৫, মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা ৪১৭৬৬। মেহেরুল বর্তমানে জেলা শহরের জিগজাগ রোডের মাস্টারপাড়ায় বসবাস করেন।

এব্যাপারে ফিদা হক পিচ্ছির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি পালিত সন্তান হিসাবে মানুষ হইছে সে আমার বাবারমত।