বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরলের সাবেক ভিপি মহবুর এর পিতা আব্দুর রহমান ভাসানী এর দাফন সম্পন্ন

সাদেকুল ইসলাম,
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

 

 

সাদেকুল ইসলাম,

বিরল (দিনাজপুর)প্রতিনিধি:

 

বিরল সরকারি কলেজ এর সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর ও বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা এর সাবেক সভাপতি মমতাজুর রহমান মিন্টু এবং কাচারী বাজার রোডের হোটেল মেরিনার স্বত্ত্বাধিকারী মকবুল হোসেন নান্টু এর পিতা আব্দুর রহমান ওরফে ভাসানী (৮৪) এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮ টায় ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় বিরল পৌরশহরের কামারপাড়ায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।