সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট 

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

 

মোঃআবু কাওছার মিঠু

স্টাফ রিপোর্টারঃ

 

ভোলা জেলার সদর উপজেলার আলীনগর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আব্দুল রাজ্জাক(৫৪), এর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চলিয়েছে দুর্বৃত্তরা।

 

ভুক্তভোগী পরিবার জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর ১০ আগস্ট রাতে ৮/১০ জনের একদল দুর্বৃত্ত আমার বসতবাড়ীতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে।

 

এসময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ, ভাংচুর করে। পরে দুর্বৃত্তরা ওয়াড্রপে রক্ষিত নগদ ৬ লাখ টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। পরে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

 

ভুক্তভোগী আরও বলেন, বিগত সরকারের সময় আমি সক্রিয়ভাবে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে রাজনীতি করে আসছি। ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতির দায়িত্ব পালন করেছি।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখন আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় আছি।###

 

 

তাং- ২৩-০৯-২০২৪ইং