বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বন্যার পানিতে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

মোহাম্মদ আবু নাছের
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

নোয়াখালীর বেগমগঞ্জে সেচ দিয়ে বস্যার পানি সরাতে গিয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার (ওসি) মো.আনোয়ারুল ইসলাম। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গাবুয়া বাজারে এই ঘটনা ঘটে।

 

নিহত মো.শাহাব উদ্দিন(৩৫) উপজেলার অনন্তপুর গ্রামের শফি উল্যাহ চৌকিদার বাড়ির মৃত রুহল আমিনের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিক ও প্লাম্বার মিস্ত্রি ছিল।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারের একটি তিনতলা ভবনের নিচ তলায় বন্যার সময় পানি জমে যায়। এরপর সেখানে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যার দিকে সেচ দিয়ে ওই পানি সরাতে উপর থেকে বিদ্যুতের সংযোগ দিয়ে মেশিন চালু করতে সুইচ দিতে গেলে ইলেকট্রিক মিস্ত্রি শাহাব উদ্দিন বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ওসি মো.আনোয়ারুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়। এরপর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।