বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঢাকায় শিক্ষক লাঞ্চনার ঘটনার সাতক্ষীরায় মানববন্ধন

সৈয়দ শামসের ই এলাহী
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি: সৈয়দ শামসের ই এলাহী

 

শিক্ষা ভবন ঢাকায় উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্চনার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

 

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বুধবার দুপুরে বিদ্যালয়টি সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

খুলনা অঞ্চলের মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচিত প্রচার সম্পাদক সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্যামল কুমার দাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক দিব্যেন্দু সরকার, কাবিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ ইয়াহিয়া ইকবাল, আলতাফ হোসেনসহ অন্যান্যরা। মানববন্ধনে এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

 

বক্তারা এসময় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্চনার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।