শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লালপুরে আবারও স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি 

স্বাধীন আলম হোসেন 
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

 

 

লালপুর( নাটোর) প্রতিনিধি

 

লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আবারও চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় মঙ্গলবার দিনগত রাতের যে কোন সময় হাসপাতালের ডেন্টাল বিভাগের ৪৪ নং কক্ষের ও ৩৯ নং কক্ষের জানালার গ্রিল কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে ডেন্টাল বিভাগের ডেন্টাল চেয়ার ভেঙ্গে চেয়ারের মটর চুরি ও ফাইল ক্যাবিনেট ভেঙে ফেলে। অন্যদিকে ৩৯ নং কক্ষের বেসিনের ট্যাপের ট্যাপ খুলে নিয়ে যায়। এ বিষয়ে ডেন্টাল বিভাগের দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) সরকার মোহাম্মদ গোলাম রাব্বি জানান চোরেরা কক্ষের জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে ডেন্টাল চেয়ার ভেঙ্গে মটর চুরি ও ফাইল ক্যাবিনেটসহ অন্যান্য ক্যাবিনেট ভাংচুর করেছে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এক্ষুনি বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদারকি করলে বুঝা যাবে ক্ষতির পরিমাণ। এদিকে একই ভাবে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আউটডোর বিভাগের মহিলা ও গর্ভবতী সেবা কক্ষ নং ৪১ ও মা ও শিশু কক্ষ ৪৩ এর জানালার গ্রিল কেটে একটি আইপিএস চুরির ঘটনা ঘটে। একই সপ্তাহে হাসপাতালে দুইবার চুরির ঘটনা ঘটায় চিকিৎসা নিতে আসা রুগীদের মধ্যে আবেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। গতরাতে দায়িত্বরত নৈশ প্রহরী সাজেদুরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন নম্বর টি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একে এম শাহাবুদ্দিন বলেন এ ঘটনায় দায়িত্বর নৈশ প্রহরীকে সোকজ করা হয়েছে, ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়েছে। থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে লালপুর থানার (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বলেন হাসপাতালে চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোন লিখিত অভিযোগ দায়ের করেননি।