বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে সাবেক সেনা সদস্য সাংবাদিক আশেক মেহেদীর দাফন সম্পন্ন

আব্দুস সালাম
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার আব্দুস সালাম

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদির বড় ভাই আশেক মেহেদী আর নেই। তিনি ভারত থেকে একটি সাহিত্য সম্মেলনে যোগদান শেষে বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়িতে ফিরে নিজ বাসভবনে ১২ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৩) বছর। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ২ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক সেনা সার্জেন্ট আশেক মেহেদী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের সাবেক প্রকৌশলী অফিসের প্রধান হিসাবরক্ষক শামসুদ্দিন গাজীর ছেলে। তার মৃত্যুর খবর পেয়ে খুলনা বিভাগীয় সশস্ত্র বাহিনী বোর্ড অফিসের একদল নৌ সদস্য চিফ পেটি অফিসার আরিফুল ইসলামের নেতৃত্বে সামরিক মর্যাদায় পানিয়া কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা সম্পন্ন করে বিকাল ৫টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সুধী সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। আশেক মেহেদীর মৃত্যুতে পরিবারের সদস্য, স্বজন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাব, সাংস্কৃতিক অঙ্গনসহ গণমাধ্যম কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।