বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে মৎসঘের উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

এস এম আসাদ
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার এস এম আসাদ

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী মোড়লের নেতৃত্বে অবৈধভাবে মৎস্য ঘেরের জমি দখল থেকে পরিত্রাণ পেতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৫ সেপ্টেম্বর শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন গাবুর ইউনিয়নের চকবারা গ্রামের মৃত রহমাতুল্ল্যাহ গাজীর ছেলে গাজী আব্দুস সোবাহান। তিনি তার বক্তব্যে বলেন, ৯নং বুড়িগোয়ালিনী পোড়াকাটলা মৌজায় প্রকৃত জমির মালিকের নিকট থেকে স্ব-নামে গত ইং- ২০২০ সালের ১লা জানুয়ারী হইতে ইং-২০২৪ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ০৫ (পাঁচ) বছর মেয়াদে লীজ ডিড গ্রহণ করে নিজস্ব অর্থায়নে ভেড়ীবাঁধ, চুন, সার দিয়ে বাগদা চিংড়ী সহ সাদা বিভিন্ন প্রজাতির মৎস্যাদি ছাড়িয়া শান্তিপূর্ন ভাবে ঘের পরিচালনা করছিলাম। এলাকার প্রভাবশালী ও আওয়ামী লীগের পাতি নেতা হিসাবে পরিচিতি বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত লালু মোড়লের ছেলে মোঃ লিয়াকত আলী মোড়ল ও ছাকাত জমাদারের ছেলে মোঃ আব্দুল মজিদ জমাদ্দার সহ আরো অজ্ঞাত নামা ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করিয়া পেশী শক্তির দাপট দেখাইয়া ২০২৩ সালের জানুয়ারী মাসের ২৫ তারিখে সম্পূর্ন গায়ের জোরে অন্যায় ভাবে রাত্রারাত্রি মৎস্য ঘেরে ভেকু দিয়ে রাস্তা নির্মাণ করে আনুমানিক ২১/২২ বিঘা সম্পত্তি দখল করে নেয়। এসময় জাপান কোম্পানীর কর্মরত মহিলাকর্মী ৪০/৫০ জন ভেকুর ধারে বসিয়ে রেখে কাজ চলমান রাখে। ঐ সময়ে আমরা বাধা দিলে প্রকাশ্যে বলে যে, তাদের কাজে বাধা দিলে ভেকু দিয়ে মাটিতে পুঁতে ফেলিবে মর্মে হুমকি দেয়। আমি জানমাল রক্ষার্থে নিরুপায় হইয়া জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করিলে শ্যামনগর থানার কর্তব্যরত অফিসার সরেজমিনে তদন্ত করে এবং শান্তিশৃঙ্খলা রক্ষার্থে কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশনা দেন। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে চলিয়া আসার পর পুনরায় তাহারা কার্যক্রম অব্যাহত রাখিয়া রাত্রারাত্রি ঘেরের আংশিক জায়গা দখল করিয়া নেয়। তাহাতে আমার আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে। আপনাদের লেখনীর মাধ্যমে অবৈধ দখলদারের হাত থেকে আমার মৎস্য ঘেরের আংশিক জমি উদ্ধার করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষন করেছেন আব্দুস সোবহান।।