বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলম, সাধারণ সম্পাদক সুবল

সাদেকুল ইসলাম সুবেল
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

 

 

সাদেকুল ইসলাম সুবেল,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:

 

দিনাজপুরের বিরল প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নূরে আলম সিদ্দিকী (দৈনিক ভোরের ডাক, আজকের দেশবার্তা) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুবল চন্দ্র রায় (আজকের পত্রিকা ও দৈনিক তিস্তা)।শনিবার বিকেলে বিরল প্রেসক্লাব ভবনে সকল সদস্যদের উপস্থিতিতে প্রেসক্লাবের স্থবির হয়ে থাকা সংস্কার কাজ এবং সাংগঠনিক কাঠামো নতুন করার লক্ষে পুর্বের কমিটি বিলুপ্ত করা হয়। এসময় বিরল প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় দীর্ঘ মতবিনিময় শেষে নতুন কমিটির গঠন প্রক্রিয়া সুন্দর ভাবে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিরল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান, প্রাথমিক সদস্য সাদেকুল ইসলাম সুবেল ও দিপঙ্কর রায়।

নবনির্বচিত কমিটিকে বিরলের বিভিন্ন মহল শুভেচ্ছা জানিয়েছেন।