বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোবিন্দগঞ্জে রাতে জমজমাট জুয়ার আসর

ফয়সাল রহমান জনি
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেশ কয়েকদিন ধরে চলমান জুয়ার আসর বন্ধে কোন প্রদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন। রাতের বেলা জুয়ার আসর বসায় জনসাধারণের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর নীরবতার ফলে জুয়ার আসর অব্যাহত রয়েছে। ফলে ঐ এলাকার জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

 

সচেতন মহলের অভিযোগ,এসব আয়োজনের সাথে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলেই জুয়ার আসর বন্ধ হচ্ছে না।

 

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, কামারবাড়ী এলাকায় আযমের নেতৃত্বে প্রকাশ্যে ডাব্বু খেলা চলছে। রাত ১০টা থেকে জমজমাট হয় জুয়ার আসর। আসরে জুয়া খেলায় মেতেছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কিশোর, যুবক, বৃদ্ধ সহ সব বয়সের মানুষ।

 

স্থানীয় চেয়ারম্যান হাসানুল রহমান চৌধুরী ডিউক ক্ষোভ প্রকাশ করে জানান, রাখালবুরুজ ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষক ও যুব সমাজ হুমড়ি খেয়ে পড়ে এই জুয়ার আসরে। অনেকে লোভের ফাঁদে পড়ে জুয়ার বোর্ডে টাকা ফেলে নিঃস্ব হচ্ছে। এসবের কারণে এলাকার যুবসমাজ বিপদগামী ও নৈতিক অবক্ষয়ের সম্মুখীন হচ্ছে।

 

সচেতন মহলের অভিযোগ, একটি স্বার্থন্বেষী মহল জুয়ার আসর বসিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান মুঠোফোনে জানান, রাখালবুরুজ ইউনিয়নে জুয়ার আসর বসানোর খবর পেয়ে তাৎক্ষণিক জুয়া বন্ধের জন্য সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।