বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোপালগঞ্জে বিএনপির পথসভায় আওয়ামী ব্যানার ছেড়ায় সংঘর্ষে জেলানী সহ আহত-৩৫

মোঃ শিহাব উদ্দিন
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

গোপালগঞ্জে বিএনপির পথসভায় আওয়ামী ব্যানার ছেড়ায় সংঘর্ষে জেলানী সহ আহত-৩৫

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

শুক্রবার ১৩ই সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৫টা ৩০ মিনিটে প্রথমে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড় ও পরে টুঙ্গিপাড়ার খালেকের বাজারে পথসভা চলাকালে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে গেলে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জেলানী টুঙ্গিপাড়ায় গণ সংবর্ধনায় যোগ দেওয়ার উদ্দেশ্যে ঘোনাপাড়া নামক স্থানে পথসভা করার সময় তাদের সাথে থাকা নেতা কর্মীরা আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছিঁড়লে স্থানীয় লোকজন বাঁধা দেয় এবং উভয় পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়।
এসময় স্থানীয় উত্তেজিত এলাকাবাসীর হামলায় গুরুতর আহত হন এস এম জেলানী তার সাথে থাকা ৩৫ নেতা কর্মী। এলাকাবাসীরা নেতা কর্মীদের বহরের কয়েকটি গাড়িও ভাঙচুর করে বলে জানা যায়।
পরবর্তীতে বিএনপির নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার খালেক বাজার পৌঁছালে তাদের উপর দ্বিতীয় দফা হামলার শিকার হন।হামলায় আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত বাংলাদেশ কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।
সংঘর্ষের ব্যপারে জানতে চাইলে স্থানীয় এক দোকান ব্যবসায়ী বলেন, স্বাভাবিক ভাবেই ওরা তাদের পথসভা করছিল। হঠাৎ ওদের ভিতরে থাকা কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে আওয়ামী লীগের নেতা কর্মীদের লাগানো ব্যানার ছিড়ে ফেলতে শুরু করে। ব্যপারটি স্থানীয় লোকজন দেখতে পেরে ওদের বাধা দেয়। পরে বিএনপির নেতা কর্মীদের সাথে স্থানীয় লোকজনদের সংঘর্ষের সৃষ্টি হয়। তিনি আরো বলেন তারা তাদের মত করে মিটিং মিছিল করছে কেউ বাঁধা দেয় নাই তারা যখন আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার ছিড়েছে তখনি গোন্ডগোলের সৃষ্টি হয়েছে।