সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সড়ক দুর্ঘটনায় আহত আবু সাঈদ আর নেই

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

====================
দিলোয়ার হোসেন (মাসুম) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হাফেজ আবু সাঈদ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের আশতকা (মানিকপুর)গ্রামের হাজী মো: কেরামত আলীর দ্বিতীয় ছেলে এবং শহরের নগুয়া এলাকার কিশোরগঞ্জ ক্যাডেট মাদরাসা অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সকাল পৌনে ৮টার দিকে মোটরসাইকেলে তিনি তার প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে পৌরসভা কার্যালয়ের পাশে পিটিআই মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কিশোরগঞ্জ হাসপাতালে পরে ঢাকার নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে নেয়া হয়।
আবু সাঈদের বড় ভাই স্কুল শিক্ষক সাদির মিয়া বলেন, ‘বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির পিকআপ ভ্যানটি আমার ভাইয়ের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। মাথার অনেক অংশ তার থেঁতলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে শহরের হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় পিকআপ ভ্যানসহ চালক আটক রয়েছে। লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিয়ম অনুযায়ী মামলা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ২টায় আবু সাঈদের প্রথম জানাজা তার শিক্ষাপ্রতিষ্ঠান কিশোরগঞ্জ ক্যাডেট মাদরাসা অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সন্ধ্যায় দাফন করা হয়।