বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মারপিট ও হামলার ঘটনায় আরও একটি মামলা ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মারপিটের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়। সম্প্রতি গত ১১ সেপ্টেম্বর বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিঙ্গিয়া দৌলতপুর গ্রামের মো: তাজেল ইসলামের ছেলে মো: মামুন ইসলাম (১৯) ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলাটি দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জকে ঘটনা তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন। মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মামলার বাদী মামুন ইসলাম সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এ অবস্থায় ঐ দিন সকালে মামুন শহরের চৌরাস্তায় আন্দোলনে থাকাকালীন আসামীগণ তা প্রতিহত করতে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। এ সময় আসামীগণ লাঠি-সোটা, লোহার রড, ককটেল ও হাত বোমা নিয়ে আন্দোলনে অংশগ্রহনকারীদের উপরে হামলা চালায়। পরক্ষণে দুপুর আড়াইটায় মামলার বাদী মামুন ইসলাম চৌরাস্তা থেকে তার ম্যাসে (ইকো কলেজের সামনে-এএন ছাত্রাবাসে) যাওয়ার জন্য রাওয়ানা হন। তিনি আর্ট গ্যালারী মোড়ে পৌছালে সেখানে আসামীরা তার পথরোধ করে মারপিট করে তার মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। এ সময় আসামীগণ তার কাছে থাকা ৭৫ হাজার টাকা নিয়ে নেয়। সেখান থেকে মামুন ইসলামকে আসামীগণ মন্দিরপাড়ায় নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আটকিয়ে রাখে। বিষয়টি জানার পর মামুন ইসলামের পিতা ৩০ হাজার টাকা নিয়ে এসে ছেলেকে উদ্ধার করে। এ সময় মামলা না করার শর্ত দিয়ে আসামীগণ ১শ টাকার ননজুডিসিয়াল ফাকা স্ট্যাম্পে জোরপূর্বক সহি করে নেয়। পরে মামুন ইসলাম ৪ আগষ্ট থেকে গত ৬ আগষ্ট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। মামলায় ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, পৌরসভার প্যানেল মেয়র মো: আব্দুল কাইয়ুম চৌধুরী সহ ৪২ জনের নাম উল্লেখ ও ১শ থেকে দেড়শজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।