বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার কোয়াটার্স থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ শিহাব উদ্দিন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

 

মোঃ শিহাব উদ্দিন ,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডক্টরস কোয়াটার্সের ফ্ল্যাটের বন্ধ ঘর থেকে কাশিয়ানী হাসপাতালের ডাক্তার মোঃ রেজাউর রহমান রাসেলের স্ত্রী আখি আলমগীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুরাতন হাসপাতালের ডক্টরস কোয়াটারের নিচতলার ফ্লাটের একটি রুম থেকে নিহতের  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার এসআই মোঃ তুষার।

জানা গেছে, বিয়ের পর থেকেই মাস্টার্স পড়ুয়া আখি আলমগীর স্বামীর সাথে হাসপাতালের ১ নম্বর পুরাতন ডক্টরস কোয়াটার্সের নিচতলার ফ্লাটের একটি রুমে থাকতেন।জানা গেছে, বিয়ের পর থেকেই মাস্টার্স পড়ুয়া আখি আলমগীর স্বামীর সাথে হাসপাতালের ১ নম্বর পুরাতন ডক্টরস কোয়াটার্সের নিচতলার ফ্লাটের একটি রুমে থাকতেন।

কাশিয়ানী থানার এসআই মোঃ তুষার বলেন, কাশিয়ানী হাসপাতালের চিকিৎসক রেজাউর রহমান রাসেল বিয়ের পর থেকেই হাসপাতালের ডক্টরস কোয়াটার্সে থাকতেন। মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হলেও তা ঠিক হয়ে যেত। আখির বাবার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। আখির স্বামী রেজাউর রহমান রাসেলের বাড়ি ঢাকার যাত্রাবাড়ির রহমতপুর এলাকায়।।

গোপালগঞ্জের কাশিয়ানী ডক্টরস পুলিশ কোয়াটার্সের ফ্ল্যাটের বন্ধ ঘর থেকে কাশিয়ানী হাসপাতালের ডাক্তার মোঃ রেজাউর রহমান রাসেলের স্ত্রী আখি আলমগীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আখির বাবা-মা তার স্বামী রেজাউর রহমান রাসেলের বিরুদ্ধে অভিযোগ তুলেন, রাসেল নানা নেশায় আসক্ত ছিলেন। আখি অনেক চেষ্টা করলেও তাকে নেশা থেকে ফিরাতে পারেননি। এ নিয়ে দুই জনের মধ্যে মাঝে মনোমালিন্য হতো। আমাদের মেয়েকে তার স্বামী হত্যা করেছে।

এসআই তুষার বলেন, আখি আলমগীরের মরদেহের সুরতহাল রিপোর্ট রাতেই তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রিপোর্ট পাওয়ার পর আখি আলমগীরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।