বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রুহের মাগিফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

আব্দুর রহিম
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে জামায়াত ও শিবিরের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের রুহের মাগিফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হারুন অর রশীদ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এমএম রবিউল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াত ইসলামের যুব বিভাগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাদিকুর রহমা, বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদের ইমাম হাফেজ রেজাউল করিম, শ্যামনগর উপজেলার ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফজলুল করিম প্রমুখ দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।