বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে কলেজ ছাত্র জিসান হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ আবু কাওছার মিঠু
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ মিঠাবো গ্রামের বাসিন্দা ও ধনিয়া কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র তাওহিদুল ইসলাম জিসান(২১) হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

 

১০সেপ্টেম্বর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে জিসানের পিতা আলমগীর হোসেন মোল্লা এ সংবাদ সম্মেলন করেন। এ সময় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ও দপ্তর সম্পাদক আমির হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জিসানের পিতা ও হত্যা মামলার বাদী আলমগীর হোসেন মোল্লা বলেন, গত ৩০জুলাই জিসানকে হত্যা করা হলেও আজও মামলার আসামীদের গ্রেফতার করা হয়নি। মামলা তুলে নেওয়ার জন্য আসামী ও তাদের সমর্থিতরা সন্ত্রাসীরা ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে। আমাদের আতœীয়স্বজনসহ পরিবারের সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করে আসছে। হত্যা মামলার আসামীরা রূপগঞ্জ উপজেলা বিএনপিতে যোগদানের জন্য চেষ্টা করছে। আসামীরা যেন দলীয় সমর্থন না পায় সেজন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য গত ৩০জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে তাওহিদুল ইসলাম জিসানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় ৩১আগষ্ট হত্যাকান্ডে জড়িতদের আসামী না করে সন্ত্রাসীদের ভয়ে বাধ্য হয়ে দুই জনকে আসামী করে আলমগীর হোসেন মোল্লা রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আওয়ামী সরকারের পতনের পর গত ৩সেপ্টেম্বর অপর ২৮জনকে অভিযুক্ত করে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। আদালত রূপগঞ্জ থানাকে অভিযোগটি নথিভুক্ত করার জন্য আদেশ দেন।