সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আমি পিএসজিতেই থাকবো: এমবাপে

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদে নয়, পিএসজিতেই নিজের ভবিষ্যত দেখতে চান রাশিয়া বিশ্বকাপ আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাব পাওয়া কিলিয়ান এমবাপে।
রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে ১৯৯৮ সালের পরে আবারো শিরোপার স্বাদ পেয়েছেন ফ্রান্স। আর সেই দলের গর্বিত একজন সদস্য ছিলেন এমবাপে। ১৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড এবারের বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন। ফাইনালে তিনি একটি গোলও করেছেন। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা চার।
মোনাকো থেকে ধারে গত মৌসুমে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজিতে আসলেও এবার চুক্তি স্থায়ী করেছেন এমবাপে। রিয়ালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার সাথে সাথে এমবাপেকে নিয়ে আগ্রহ দেখানো শুরু করে গ্যালাকটিকোরা। কিন্তু সেই ধারনাকে উড়িয়ে দিয়ে এমবাপে বলেছেন, আমি পিএসজিতেই থাকবো। তাদের সাথে খেলা চালিয়ে যাব। ক্যারিয়ার শুরুর পথে এখন আমি আছি।’
২০১৭-১৮ মৌসুমে পিএসজির হয়ে এমবাপে সব ধরনের প্রতিযোগিতায় ২১টি গোল করেছেন।