বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই ২০ বসতঘর,

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৯ পরিবারের ২০টি বসতঘর। ৮ সেপ্টেম্বর রোববার ভোরে পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৯টি পরিবারের ২০ টি ঘর, প্রয়োজনীয় কাগজপত্র, ধান, চাল, নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন– পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া গ্রামের ফারাজুল, ফারুক, রসুল বক্স, আইয়ুব আলি, শাহাদত আলী, শাহিদ আলী, নজরুল ইসলাম, আনিসুর ও মাসুদ রানা। ক্ষতিগ্রস্ত ফারাজুল বলেন, ‘ঘুমিয়ে ছিলাম হঠাৎ দেখতে পায় ঘরের উপরে আগুন। আগুন এসময় দ্রুত সময়ে ছড়িয়ে পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। ধান, চাল, কাপড়, টাকা সহ প্রয়োজনীয় কোন কিছুই বাড়ি থেকে বের করতে পারিনি।’ ভোমরাহদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ থেকে সাময়িক সহায়তা প্রদান করা হয়েছে। সেই সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল এনাম ডন জানান, ঘটনা স্থলে পুলিশ বিষয়টি তদন্ত করছে।