বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পরিচ্ছন্নতার মাধ্যমে শুরু হলো নারায়ণগঞ্জ আইন কলেজ সংস্কার

ফাতেমা আক্তার মাহমুদা ইভা
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

 

 

ফাতেমা আক্তার মাহমুদা ইভা।। জুলাই শুক্রবার সকাল ৯ ঘটিকায় ২০২৪ গণঅভ্যুত্থানের পর সারাদেশের মতো সংস্কারের ছোঁয়া লেগেছে নারায়ণগঞ্জ আইন কলেজে।

সংস্কারের অংশ হিসেবে আজ শুক্রবার শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণ পরিস্কার করা হয়।

কলেজের অধ্যক্ষ অ্যাড. সাখাওয়াত হোসেন ভুঁইয়ার তত্ত্বাবধানে শুক্রবার সকাল নয়টা থেকে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা কলেজ পরিস্কার করেন। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পাল, কলেজ শিক্ষার্থী ও ছাত্রনেতা ফারহানা মানিক মুনা, ফাতেমা আক্তার মাহমুদা ইভা, সজিব নূর, সায়মা সুলতানা, এনায়েত শাহেদ হোসাইন, সজিব নূর, এনায়েত উল্লাহ, শাহিন আহমেদ, সায়মা সুলতানা, তুজ-জোহরা, শামিম আহমেদ, ফজলুল হক মাসুদ, শাহরিয়া , এসময় উপস্থিত ছিলেন।


ফারহানা মানিক মুনা বলেন, জীবনের দিশা খুঁজতে কলেজে ভর্তি হয়েছিলাম। কিন্তু রাজনৈতিক দূর্বৃত্তায়নের কারনে ক্লাশেই প্রবেশ করতে পারিনি। বৈষম্য বিরোধী লড়াইয়ে জয়ী হওয়ার পর প্রিয় এই কলেজকে সংস্কারের স্বপ্ন দেখা শুরু করি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহায়তায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আজ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলো। এটা সংস্কারের প্রথম ধাপ।

ঐতিহ্যবাহী এই শিক্ষাঙ্গনকে দেশ সেরা আইন কলেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন বলে জানান মুনা। বলেন, শুধু আবর্জনা মুক্ত নয়, আমরা কলেজকে অব্যবস্থাপনার জঞ্জাল মুক্ত করবো। পুরোনো ভাঙ্গা ভবন সরিয়ে আমরা কলেজের নিজস্ব যায়গায় নতুন কলেজ ভবন নির্মাণের স্বপ্ন দেখছি। কলেজে একটি কার্যকর ছাত্রসংসদ প্রতিষ্ঠা করে কলেজ পরিচালনায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের স্বপ্ন দেখছি। আমরা চাই আমাদের কলেজ হবে সারা দেশের আইন কলেজগুলোর মধ্যে অনন্য। সকলের ঐক্যবদ্ধতায় আমরা আমাদের প্রিয় আইন কলেজকে গড়ে তুলবো নতুন আঙ্গিকে।

এ প্রসঙ্গে আইন কলেজে ২০২১ ছাত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভা বলেন
আমরা চাই দেশ জাতি যেমন উন্নতি হবে তেমনি আমাদের লেখাপড়ার পরিবেশ উন্নতি হবে সেই অর্থে আমাদের কলেজটা উন্নতি করা দরকার আমি প্রয়োজন মনে করি এই উন্নতির পাশে পাশে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন।অযত্ন রয়েছে কলেজের অপরিষ্কার পরিছন্নতার কারণে অনেক ছাত্র-ছাত্রী কলেজে আসে না ক্লাস করে না তাই আমাদের ক্লাসটা পরিষ্কার পরিচ্ছন্নতা উন্নতির দরকার আছে আজ আমরা সব ছাত্রছাত্রী ঐক্যবদ্ধ হয়ে পাত্তি বেস্ট মিলে আমরা কলেজের জন্য কাজ করতে চাই তাই আজ আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশীদার হিসাবে অংশগ্রহণ করেছি। আগামী দিন যেন আমাদের কলেজটা সুন্দর হয় পরিবেশটা আরো অনেক অনেক ভালো হয় এবং আমাদের যে পারপাসিক সমস্যা দূর হয় আজকে সেই যাত্রা দিয়ে শুরু হল, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।