বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান’র বিদায় সংবর্ধনা প্রদান

উজ্জ্বল রায়
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান’র বিদায় সংবর্ধনা প্রদান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (৪ সেপ্টেম্বর) নড়াইল জেলা পুলিশ লাইনস্ স্কুল প্রাঙ্গণে জেলা পুলিশের কর্ণধার মোহাঃ মেহেদী হাসান মহোদয় এর বদলিজনিত কারণে নড়াইল জেলা পুলিশ লাইনস্ স্কুলের আয়োজনে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশ লাইনস্ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ফুল দিয়ে বিদায়ী পুলিশ সুপারকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে স্মৃতি স্মারক স্বরূপ শুভেচ্ছা উপহার প্রদান করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা; মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, পুলিশ লাইনস্ স্কুল; ফেরদৌসী খানম, প্রধান শিক্ষক, পুলিশ লাইনস্ স্কুল, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ সহ পুলিশ লাইনস্ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান”র বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এর উপস্থাপনায় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পুলিশ সুপার’র সাথে কাজ করার স্মৃতিচারণ করেন। বিদায়ী পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান তাঁর বক্তব্যে বলেন, জেলা প্রশাসক, আর্মি ক্যাম্পের সিও সহ জেলার সকল কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে নড়াইল জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতায় জেলা পুলিশের অনেক উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। আমরা যেখানেই থাকি না কেন আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন সৃষ্টি হয়েছে তা অটুট থাকবে আজীবন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বিদায়ী পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং স্মৃতি স্মারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এ সময় নড়াইল আর্মি ক্যাম্পের সিও লেঃ কর্নেল শেখ শেফায়েত আব্দুল্লাহ পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল বিদায়ী পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদান করেন। এসময় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।