বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতি \ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত ৩

আবু কাওছার মিঠু
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

 

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের পূর্বাচল উপশহরের ৮নং সেক্টরের ৫৮নং বাড়িতে গত ২সেপ্টেম্বর সোমবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০/১২ সদস্যের একদল ডাকাত ছুরি, রামদা, লোহার রড ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। ডাকাতরা দরজা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে বাড়ির লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও চোখ বেঁধে এক ঘন্টাব্যাপী লুটপাট চালায়। ডাকাতরা ৮ ভরি স্বর্ণালঙ্কার, হিরের আংটি, ল্যাবটপ, ক্যামেরা, মোবাইলফোন ও নগদ টাকাসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকতদের হামলায় শিক্ষক বিল্লাল হোসেনের মেয়ে মাহমুদা আক্তার(৪৮), নাতি সিয়াম ভুঁইয়া(২৪) ও নাতিন মোবাশি^রা মুন্নী(১৮) আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানা ওসি জুবায়ের হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও চিহ্নিত করে ডাকাতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।