বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে গাজী টায়ার কারখানার অগ্নিকান্ডের ঘটনায় নিরীহ মানুষকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

আবু কাওছার মিঠু
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

 

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গাজী টায়ার কারখানার অগ্নিকান্ডের ঘটনায় নিরীহ মানুষদের জড়িয়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল ৩সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার তারাবো পৌরসভার বরাবো বাসস্ট্যান্ডে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বরাবো বাজার ব্যবসায়ী মোঃ হযরত আলী। সভায় বক্তব্য রাখেন বরাবো বাজার ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, মনির হোসেন, হারিজ মিয়া, মামুন মিয়া, কবির হোসেন, সাহদাত হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ২৫ আগষ্ট রাত সাড়ে ১০টায় গাজী টায়ার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় বরাবো এলাকার ব্যবসায়ী শহিদুল ইসলাম, শাকিল মিয়া ও মিজান মিয়াকে জড়িয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় কিছু পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। প্রত্যেকেই বরাবো বাজারের ব্যবসায়ী। কোনভাবেই তারা এ হীন কাজে জড়িত নয়। সংবাদে তাদের জড়ানো অংশটুকু সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।