বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাংবাদিকদের সাথে সাবেক এমপি গাজী নজরুল ইসলামের মতবিনিময়

মোঃ কুরবান আলী
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

 

স্টাফ রিপোর্টার কুরবান আলী

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকদের সাথে জামায়াত দলীয় সাবেক এমপি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পরিচালনা কমিটির আহ্বায়ক মনসুর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, পৌর জামায়াতের আশরাফ হোসেন, সাবেক যুবদল নেতা আলম, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। এসময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। সাবেক এমপি গাজী নজরুল ইসলাম মতবিনিময় সভায় বক্তব্যের শুরুতে তার নিজের লেখা দুটি বই সাংবাদিকের হাতে তুলে দেন।

এসময় তিনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের রাষ্ট্রের পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান এবং শক্তিধর লেখনীর মাধ্যমে প্রশাসনসহ সকল সেক্টরের যাবতীয় অনিয়ম দুর্নীতি দেশবাসীর সামনে তুলে ধরে, আদর্শ রাষ্ট্র গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।