বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোবিন্দগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ফয়সাল রহমান জনি
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব। একই সাথে একটি মোটরসাইকেলসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন – নড়াইল সদর উপজেলার ভদ্রবেলা গ্রামের হারুন অর রশিদের ছেলে নাহিদ মিয়া (২৭), যশোরের অভয়নগর উপজেলার সময়েল্লেম তলা গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস (২৬) ও নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া মোড় নামক স্থানে ফ্লাইওভারের পূর্বপাশে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করা হয়। এতে থাকা ৩০ কেজি শুকনো গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ট্রাকটি জব্দ করা হয়। সেই সাথে ৩ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।