সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেনাপোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক

মনির হোসেন
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:-বেনাপোলে পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রাজিয়া সুলতানা রানী (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে ধ্রুমজাল সৃষ্টি হয়েছে। স্বামী গৃহ হতে রানী আত্মহত্যা করেছে বললেও অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্বজনসহ প্রতিবেশীরা।
নিহত রানী বাহাদুরপুর ইউনিয়নের সাবেক মেম্বার লুৎফর রহমানের (বর্তমান দুর্গাপুর গ্রামের বাসিন্দা) বড় কন্যা ও বেনাপোল কলেজ রোডের ব্যবসায়ী গোলাম মোর্তাজা সোহাগের স্ত্রী।
বর্তমান সোহাগ পলাতক রয়েছে। দুই সন্তানের জননী রানি দাম্পত্য জীবনে মনমালিন্যের জেরে
শুক্রবার (৩০ আগস্ট) রাত ২টার দিকে বেনাপোল গ্রামে তার স্বামীগৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বেনাপোল পোর্ট থানার এস আই পবিত্র গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,পারিবারিক ভাবে নিহতের চাচা থানায় খবর দেওয়ার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়িটি তালাবদ্ধ থাকায় সুরাতহাল রিপোর্ট করা যাইনী। রাতেই মরাদেহ যশোর কোতয়ালী থানাধীন ক্লিনিকে নেওয়ায় কোতয়ালী থানা পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট ও পোস্টমর্টেম সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় বেনাপোল পোর্টথানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ হতে থানায় কোন লিখত অভিযোগ করেনী বলে তিনি জানান।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার রানী তার ছোট বোনের বিবাহ জনীত কারনে স্বামী সন্তানসহ পিতৃালয়ে অবস্থান করছিলো। রাত ১২টার পর বাবার বাড়ি হতে শশুরালয়ে যায় রানী ও তার স্বামী সন্তানেরা। স্বামী গৃহে ফিরে সোহাগের সাথে বিবাদে জড়ায় রানী। এক পর্যায়ে দোতালার একটি ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহাগ চিকিৎসার জন্য যশোরের ক্লিনিকে ভর্তি করেন।
ভোর সকালে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে কাউকে পায়নি। গোপন তথ্য মতে জানা যায়, তার স্বামী সোহাগ দীর্ঘ বছর যাবৎ বেকার সংসারে বিভিন্ন কারনে রানির সাথে ঝামেলা চলছিলো। রানি আত্মহত্যা করার মত মেয়ে না তার স্বামী সোহাগ তাকে হত্যা করেছে বলে অনেকে বলা বলি করেছেন ।#