সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বৈষম্যহীন, শোষণ ও জুলুমমুক্ত শ্রম ব্যবস্থা গড়ার আহব্বান

রাফি চৌধুরী
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

রাফি চৌধুরী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

বৈষম্যহীন, শোষণ ও জুলুমমুক্ত শ্রম ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা।

শুক্রবার (৩০ আগস্ট) উপজেলা পৌরসদরের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী শিক্ষা বৈঠকে এ আহবান জানান তারা। সকাল নয়টা শুরু হয়ে বৈঠকটি চলে বেলা সাড়ে বারোটা পর্যন্ত। সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে কর্মীদের একাংশ নিয়ে ওই শিক্ষা বৈঠক সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আবু তাহের। সংগঠনের সীতাকুণ্ড পৌরসভা শাখার সভাপতি মাহমুদুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা সভাপতি কাজী নজরুল ইসলাম।

সীতাকুণ্ড পৌরসভা সেক্রেটারী এম আই ফারহানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা সাবেক সভাপতি আবুল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা সহ-সভাপতি আবেদ শাহ, সেক্রেটারী আশ্রাফ হোসেন মাসুম, সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উত্তর জেলা সহ-সভাপতি আবু তাহের বলেন, সমাজ থেকে দুর্নীতি ও জুলুম দূর একটি ইসলামী সমাজ ব্যবস্থা গড়াই আমাদের লক্ষ্য। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে৷ তিনি আরও শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের মেহনতি শ্রমিকদের একমাত্র ভরসাস্থল, আশা ভরসার ঠিকানা। শ্রমিকদের সুখ-দুঃখের সারথী এই সংগঠন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দকে সবসময় সচেতন থাকতে হবে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ব্যাপারে। দেশের যেকোন প্রান্তে কোনো শ্রমিক অসন্তোষ দেখা দিলে তা দূরীকরণে ফেডারেশনের নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রধান বক্তা আবুল হোসেন বলেন, ইসলামী শ্রমই হতে পারে শোষণমুক্ত সমাজ গড়ার অন্যতম পাথেয়। এজন্য ইসলামী অর্থনীতি ও ইসলামী শ্রম ব্যবস্থা চালু করতে হবে। তাহলেই মিলবে শোষণ থেকে মুক্তি, জুলুম থেকে রেহাই। আমাদেরকে এ কাজের আঞ্জাম দিতে হবে প্রতি ক্ষণে ক্ষণে৷ আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি।নহে সমাপ্ত কর্ম মোদের, ‘অবসরে কোথা বিশ্রামের’ ‘উজ্জল হয়ে ফোটেনি আজও , সুধিমল জ্যেতি তাওহীদের’।

সংগঠনের সীতাকুণ্ড পৌরসভার প্রধান উপদেষ্টা হাফেজ আলি আকবর কর্মী শিক্ষা বৈঠক সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হওয়ায় শ্রমিক কল্যাণ নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।