বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবীতে মানববন্ধন

মজিবর রহমান শেখ
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর ইউ.আই আলিম মাদ্রাসার অধ্যক্ষ নূর আলম সরকারের পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে সাবেক-বর্তমান শিক্ষার্থী ,শিক্ষক ও অভিভাবকগণ। ২৭ আগষ্ট মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী আন্দোলনের ছাত্র- ছাত্রী ও অভিভাবক ব্যানারে এই মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, চলতি মাসের ৩ আগস্ট সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মাদ্রাসায় উপস্থিত হয়ে কোন নিয়ম না মেনে অবৈধভাবে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর আলম সরকারকে মোটা অংকের টাকার বিনিময়ে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন। আমার এই অবৈধ অধ্যক্ষের পদত্যাগ চাই। সেই সাথে অবৈধ এই অধ্যক্ষের প্রয়োজনীয় বিচারের দাবি জানাচ্ছি।
শিক্ষার্থীদের মানববন্ধনে উপস্থিত হয়ে রহিমানপুর ইউ.আই আলিম মাদ্রাসার শিক্ষকরা জানান, ‘আমরা শিক্ষার্থীদের দাবীর সাথে একমত পোষণ করছি। অনিয়ম ও দুর্ণীতির সাথে যুক্ত থাকায় আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর আলম সরকারকে অপসরণের দাবী জানাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধীক শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকরা অধ্যক্ষ্যের পদত্যাগের দাবীতে বক্তাব্য রাখেন।
পরে বিক্ষোভটি ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এসে শেষ হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।