সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

তাজমহল মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

স্থানীয়রা ছাড়া তাজমহলে বাইরের কেউ নমাজ পড়তে পারবেন না। সোমবার (০৯জুলাই) এমনই রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তাজমহলের রক্ষণাবেক্ষণকে প্রাধান্য দিতেই শীর্ষ আদালতের এই নির্দেশ বলে জানা গেছে। আগ্রার বাইরের লোকজন তাজমহলে শুক্রবারের নমাজ পড়তে পারবেন এই চ্যালেঞ্জের বিরুদ্ধে গিয়ে শীর্ষ আদালতে আবেদন জানায় আগ্রার জেলা শাসক।

সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি এবং অশোক ভুশানের বেঞ্চ জেলাশাসকের নির্দেশকে বহাল রেখে বলেন, ‘‌বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে তাজমহল অন্যতম। এই স্মৃতিশৌধের বদলে মানুষ অন্য মসজিদে গিয়েও নমাজ পড়তে পারেন। যদি কোনও বহিরাগত জোর করে তাজমহলে ঢোকার চেষ্টা করেন তবে তা অবিলম্বে যেন জেলাশাসককে জানানো হয়। এ ক্ষেত্রে আগ্রার প্রশাসনের নির্দেশই বহাল থাকবে।’

চলতি বছরের ২৪ জানুয়ারি আগ্রার অতিরিক্ত জেলা শাসক নির্দেশ দেন যে, আগ্রার বাসিন্দা ছাড়া তাজমহলের ভেতর অবস্থিত মসজিদে বহিরাগতদের শুক্রবারের নমাজ পড়ার অনুমতি নেই। তাজমহলের সুরক্ষার জন্যই এই নির্দেশিকা জারি করা করা হয়। জেলা শাসকের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাজমহল মসজিদ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হুসেইন জৈদী।

তিনি জানান, সারাবছর ধরে পর্যটকরা তাজমহলে যান। তাই অতিরিক্ত জেলাশাসক যে নির্দেশ দিয়েছেন সেটা বেআইনি ও বিধিবহির্ভূত।

তবে শীর্ষ আদালতের বিচারপতিরা বলেছেন, ‘প্রার্থনার জন্য তাঁদের কেন তাজমহলেই যেতে হবে? আরও অনেক মসজিদ আছে। সেখানে গিয়েও প্রার্থনা জানানো যেতে পারে।’

সুপ্রিম কোর্টের রায়ের পর আগ্রার জেলাশাসক গৌরব দয়াল জানিয়েছেন যে, আগামীদিনে শুধুমাত্র আগ্রার বাসিন্দারাই তাজমহলে ঢুকে নমাজ পড়ার সুযোগ পাবেন। বহিরাগতদের অবাধ প্রবেশ তাজের সুরক্ষা ব্যবস্থাকে বিঘ্নিত করতে পারে।