বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কাঁচপুর হাইওয়ে পুলিশের মাস জুড়ে ২৬৩ টি মামলা, প্রায় ৮ লক্ষ টাকা জরিমানা আদায়

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গত ফেব্রুয়ারী মাস জুড়ে বিভিন্ন পরিবহনকে ২৬৩ টি মামলায় দিয়ে মোট জরিমানা করেছেন ৭ লক্ষ ঊনানব্বই হাজার টাকা। ফেব্রুয়ারী মাসে ই-প্রসিকিউশনের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। জানা যায়, কাঁচপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান যোগদানের পর থেকেই সড়কে ব্যাপক শৃঙ্খলা ফিরে এসেছে। মহাসড়কে আইন অমান্য করে চলাচলের সময় ৮৬ টি রিক্সা, ৩ টি ইজিবাইক, ৫ টি সিএনজি, ৬৭ টি মোটরসাইকেল. বাস, ট্রাক, প্রাইভেট কার, কভার্ডভ্যান, মাইক্রোবাস ও পিকাপ সহ মোট ২৬৩ টি যানবাহনকে মোট ৭ লক্ষ ঊনানব্বই হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত জরিমানার টাকা সরকারের রাজস্ব খাতে জমা হয়। এদিকে হাইওয়ের ওসি মনিরুজ্জানের কঠোর ভূমিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগের তুলনায় শৃঙ্খলা ফিরে এসেছে বলে জানায় পথচারীরা। মনিরুজ্জানের নেতৃত্বে পুলিশ প্রতিদিন মহাসড়কে টহল দিয়ে যাচ্ছে। কোন ধরনের অবৈধ পার্কিং করতে দেওয়া হচ্ছে না যার ফলে যানজটের পরিমানও কমে যাচ্ছে। কেউ যদি অবৈধভাবে পার্কিং করে তাহলে তাকে আইন অনুযায়ী জরিমানা করা হচ্ছে। এতে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানান হাইওয়ের ওসি মনিরুজ্জামান। ওসি মরিুজ্জামান বলেন, গত ফেব্রুয়ারী মাসে ই-প্রসিকিউশনের মাধ্যমে বিভিন্ন পরিবহনকে প্রায় ৮ লক্ষ টাকা জরিমানা করে সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছি। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। মহাসড়কে শৃঙ্খলা ফিরাতে সবসময় হাইওয়ে পুলিশ কঠোরতার সাথে দায়িত্ব পালন করছে। কোন পরিবহনকে আইন অমান্য করলে ছাড় দেওয়া হচ্ছে না। পুলিশের যথাযথ পদক্ষেপের কারনে সড়কে যানজট কমায় স্বস্তিতে রয়েছে পথচারীরা। যাত্রীদের আরামদায়ক যাত্রা ও মহাসড়ক সু-শৃঙ্খল রাখতে হাইওয়ে পুলিশ নিরলস ভাবে কাজ করছে।