বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিদ্ধিরগঞ্জে টিআই তাসলিমের নির্দেশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পুলিশের ব্যারিকেট

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিশেষজ্ঞদের মতে আলোচিত করোনা ভাইরাস ঠেকানোর একমাত্র উপায় সামাজিক দূরত্ব। এ সামাজিক দূরত্ব নিশ্চিতে দেশ জুড়ে চলছে অঘোষিত লকডাউন। আর জেলা ভিত্তিক সংক্রমণ এড়াতে দেওয়া হয়েছে এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অনেক আগেই। প্রতিটি জেলার প্রবেশমুখে জোড়দার করা হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। তবে অনেকক্ষেত্রেই এ তৎপরতা ঢিলেমিতে পৌছে গেছে। কিন্তু ব্যাতিক্রম চিত্র সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক শিমরাইল মোড়ে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের। উক্ত জায়গাটি ঢাকার অন্যতম প্রবেশ পথ হওয়ায় নির্দেশনা অনুযায়ী কঠোর অবস্থানে ট্রাফিক পুলিশ সদস্যরা। করোনাকালে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই এডমিন তাসলিম মোল্যার নির্দেশে চিটাগাংরোড ট্রাফিক পুলিশকে ঢেলে সাজানো হয়েছে। পুলিশ সদস্যদের কর্মচাঞ্চ্যল্যতা বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েকগুণ। টিআই তাসলিম মোল্যাহ নির্দেশে ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ সদস্যরা যৌথভাবে মহাসড়ক ব্যারিকেট দেয়। শনিবার দুপুরে যানবাহনের প্রবেশ ঠেকাতে দেওয়া হয় এ ব্যারিকেট এবং বিনা প্রয়োজনে বের হওয়ার কারনে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা। ব্যারিকেট দেওয়া পুলিশ সদস্যরা হলেন, টিআই মোঃ মাহাবুব, ডিবি পুলিশের এসআই মনির, এটিএসআই শাহজাহান, এটিএসআই আনোয়ার সহ আরো অনেক পুলিশ সদস্যরা। নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই এডমিন তাসলিম মোল্যাহ বলেন, প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশের বর্তমান পরিস্থিতি পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আমাদের কাজের ধারা এবং অগ্রগতি অব্যাহত থাকবে। বিনা প্রয়োজনে সড়কে আসা ব্যাক্তিগত গাড়ীর বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এ ব্যাপারে কোন প্রকার তদবির আমরা আমলে নিচ্ছি না। তিনি আরও বলেন, আমার প্রতিটি ট্রাফিক পুলিশ সদস্য মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে। তাই অনিয়ম করা কোনো সুযোগ নাই। তবুও কোন অনিয়ম চোঁখে পড়লে তাকে ছাড় দেওয়া হবেনা বলেও হুশিয়ারী দেন টিআই তাসলিম মোল্যাহ