সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

যানজট নিরসনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে টিআই তসলিম অবৈধ পার্কিং করলেই ব্যবস্থা

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে চিটাগাংরোড পুলিশবক্স এর টিআই (এডমিন) তাসলিম মোল্যা নিজেই যানজট নিরসনের কাজ করে যাচ্ছেন। গতকাল শনিবার দুপুরে চিটাগাংরোডের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যানজট নিরসন করতে দেখা গেছে টিআই তাসলিম মোল্যাকে। প্রতিদিন নিজেই নিয়মিত মহাসড়কে যানজট মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন। টিআই তাসলিম মোল্যাহ এডমিন হিসেবে নারায়ণগঞ্জে যোগদান করার পর থেকেই মহাসড়কে যানজট তেমন একটা চোঁখে পড়ে না। এই গুরুত্বপূর্ন মহাসড়কটি তাসলিম মোল্যার নেতৃত্বে কয়েকজন সার্জেন্ট ও কয়েকজন ট্রাফিক কন্সটেবল দিয়ে যানজট মুক্ত সড়ক করতে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে বলে জানান পথচারীরা। পথচারী ও যাত্রীরা বলেন, আগের তুলোনায় চিটাগাংরোড এখন যানজট মুক্ত থাকে। একসময় চিটাগাংরোডের যানজটের কারনে যাত্রীরা দিশেহারা হয়ে পড়তো। গ্রামের বাড়ীতে আসা যাওয়ার করার সময় বর্তমান টিআই তাসলিম মোল্যা স্যারকে মহাসড়কে যানজট নিরসনের কাজ করতে দেখি। তাই এখন আর যানজট থাকেনা। যাত্রীদের যানজট মুক্ত মহাসড়ক উপহার দেওয়ার জন্য টিআই তাসলিম মোল্যাসহ সকল ট্রাফিক পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই। চিটাগাংরোডের ট্রাফিক পুলিশবক্সের টিআই এডমিন তাসলিম মোল্যা বলেন, আমরা সব সময় চাই মহাসড়ক যানজট মুক্ত রাখতে। আমাদের প্রতিটি ট্রাফিক পুলিশ সদস্য সারাদিন যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। যাত্রীদের একটি যানজট মুক্ত সড়ক উপহার দিতে পারলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে। যানজট তখনই সৃষ্টি হয় যখন কেউ অবৈধভাবে রাস্তার পাশে গাড়ী পার্কিং করে রাখে। কিন্তু মহাসড়কে কেউ যদি অবৈধভাবে গাড়ী পার্কিং করে তাহলে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।