শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঈদে মিলাদুন্নবীতে অনুরূপ আইচের উপহার “ইয়া নবী সালামালাইকা”

Reporter Name
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদকঃ দেশের নন্দিত গীতিকার অনুরূপ আইচের লেখা প্রথম গান গাইলেন এ প্রজন্মের সুপরিচিত গায়ক ও সংগীত পরিচালক রোহান রাজ। গানের শিরোনাম হচ্ছে “ইয়া নবী সালামালাইকা”। ১০ নভেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই গান প্রকাশ পেয়েছে ই-মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ই নেটওয়ার্ক’ থেকে।

এ প্রসংগে গীতিকার অনুরূপ আইচ বলেন, ই মিউজিক ও নন্দিত নির্মাতা ইয়ামিন ইলানের পরিকল্পনায় “ইয়া নবী সালামালাইকা” গানটি করতে পেরে ভালো লাগছে। আল্লাহর নবীজীকে ভালোবেসে এই গান লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি, এই গান শুনে সবাই নবীজীকে আরও বেশি ভালোবাসবেন।

অন্যদিকে “ইয়া নবী সালামালাইকা” গানের গায়ক, সুরকার ও সংগীত পরিচালক রোহান রাজ বলেন, এই প্রথম শ্রদ্ধেয় গীতিকার অনুরূপ আইচ ভাইয়ের লেখা ইসলামি গান গাইতে পেরেছি বলে সত্যি আনন্দিত আমি। স্পেশাল ধন্যবাদ জানাই ‘ই মিউজিক’ ও ইয়ামিন ইলান ভাইকে, এক্সেপশানাল এই উদ্যোগ নেয়ার জন্য। আসলে আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গান প্রকাশের রেওয়াজ ছিল না। হয়ত আমাদের এই গান দিয়ে রেওয়াজ চালু হল। ভবিষ্যতে ঈদে মিলাদুন্নবীতে আরও গান প্রকাশ পাবে।