সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরা শ্যামনগরে লিডার্স এনজিও কর্তৃক স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম, গীতা পাঠ করেন ভুরুলিয়া ইউনিয়নে স্বাস্থ্য সহকারী শ্রীনিবাস কুমার। অনুষ্ঠানে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হোসেন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবু জাফর,মহিলা মেম্বার শাহানারা খাতুন, ইউপি কৃষি কর্মকর্তা মহিউদ্দিন, লিডার্স এনজিও প্রশিক্ষণ ট্রেইনার এগ্রিকালচার ও নিউট্রিশন অফিসার মোঃ বুলবুল হোসেন, মঠসহকারী ট্রেইনার সালমা খাতুন, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা পুষ্টি বিষয়ক মূল আলোচনা উপস্থাপন করে মায়েদের পুষ্টিহীনতা, শিশুর শারীরিক বিকাশ ও স্বাস্থ্যঝুঁকি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

ইউপি কৃষি কর্মকর্তা মহিউদ্দিন বলেন, এখন অত্যাধুনিক পদ্ধতি কৃষকদের বৃক্ষরোপনে পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবেশগত ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন জাতের ধানের পরিচিতি ও গুনাগুন সম্পর্কে উপস্থিত ব্যক্তিবর্গদের পরামর্শ প্রদান করেন।

 

লিডার্স এনজিও প্রশিক্ষণ ট্রেইনার এগ্রিকালচার ও নিউট্রিশন অফিসার মোঃ বুলবুল হোসেন বলেন, মাল্টিুস্টেকহোল্ডার প্লাট-ফর্ম হলো এমন একটি সমন্বয় ব্যবস্থা যেখানে সরকার, বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও, উন্নয়ন সহযোগী, ক্ষুদ্র উদ্যোক্তা সমাজ প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান এবং মিডিয়া একসাথে পুষ্টি উন্নয়ন কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ করে। এর মূল নীতি হলো- সহযোগিতা, সমন্বয়, জ্ঞান ও সম্পদ বিনিময় এবং জবাবদিহিতা। লক্ষ্য ও উদ্দেশ্য হলো- পুষ্টি বিষয়ক নীতিমালা ওকর্ম পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা, মাতৃ ও শিশু অপুষ্টি কমানো, নিরাপদ খাদ্য এবং সুষম আহার প্রচার করা। সাধারণ উদ্দেম্য বহুমুখী স্টেকহোল্ডার অংশগ্রহনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন কার্যক্রমকে তরান্বিত করা।