সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ক্যান্সার আক্রান্ত আবুল হোসেনের পাশে দাঁড়ালো উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ।

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগর উপজেলা ভেটখালী এলাকার আবুল হোসেন দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্তে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। ক্যান্সার আক্রান্ত আবুল হোসেন এর পাশে  সামর্থ্য অনুযায়ী শ্যামনগর উপজেলা রিপোর্ট  ক্লাবের নেতৃবৃন্দ সহযোগিতা ও পাশে দাঁড়ান। সোমবার সকালে উপজেলা রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত আবুল হোসেনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্ট ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ইয়াছিন আরাফাত, আরো উপস্থিত ছিলেন কোষাধাক্ষ জি এম রাজু আহমেদ ও সদস্য হযরত আলী শান্ত  সহ আবুল হোসেনের স্বজনরা, এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ বলেন, ক্যান্সার আক্রান্ত আবুল হোসেনের পাশে আমরা যারা সমাজের বৃত্তবান মানুষ আছি তারা যদি পাশে দাঁড়ায়  বা সহযোগিতা করে তাহলে উক্ত ক্যান্সার আক্রান্ত আবুল হোসেন কিছুটা স্বস্তি ফিরে আসবে , তিনি এ সময় সকলকে আবুল হোসেনের বাঁচার লক্ষ্যে একটু সহযোগিতা হাত বাড়ানোর দাবি জানান। ক্যান্সার আক্রান্ত আবুল হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন আমি সকলের সহযোগিতা নিয়ে বাঁচতে চাই আমাকে একটু আপনারা সবাই সহযোগিতা করেন।