বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন”— এই শ্লোগানকে সামনে রেখে শ্যামনগরে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনি খাতুন এর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন CDO ইউথ টিম-এর পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষকে আবর্জনা সংগ্রহের জন্য একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা ভ্যান উপহার দেওয়া হয়,পৌর প্রসাশকের নিকটে।

 

অভিযানে অংশগ্রহণ করেন CDO ইউথ টিমের স্বেচ্ছাসেবকরা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, পরিচ্ছন্নতা কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা, বাজার ও অফিস প্রাঙ্গণ পরিস্কার করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন, শ্যামনগর উপজেলার প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি মো. ইয়াসিন আরাফাত, সদস্য মো. রাকিবুল্যাহ সোহাগ সহ স্বেচ্ছাসেবক, স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক বৃন্দরা।

তাঁরা সক্রিয়ভাবে অভিযানে অংশগ্রহণ করে সবাইকে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে উৎসাহিত করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন বলেন,পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু একদিনের কাজ নয়, এটি আমাদের অভ্যাসে পরিণত করতে হবে,সবাই মিলে কাজ করলে শ্যামনগরকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে,তাতে রুপান্তরিত হবে একটি মডেল উপজেলায়।

##