শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারে তিনটি বৈধভাবে ভাড়া নেওয়া দোকানে বিএনপি নেতা পরিচয়ধারী বাপ্পি কর্তৃক জোরপূর্বক তালা লাগানোর অভিযোগ উঠেছে।

গতো কাল (১৪ মে ২০২৫) তারিখে হঠাৎ বাপ্পি ও তার সহযোগীরা এসে তিনটি দোকানে তালা লাগিয়ে দেন।ভুক্তভোগী দোকানদার ফেরদৌস মোড়ল, আব্দুর রশিদ গাইন, এবিএম মিজানুর রহমান, তাঁরা ঘর মালিক আবুবক্কার, সিরাজুল ইসলাম, ও মিজানুর রহমান,কাছ থেকে দীর্ঘদিন ধরে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। দোকানের বিনিময়ে তাঁরা মালিকদের কে এককালীন অগ্রিম টাকা পরিশোধও করেছেন।ভাড়াটিয়ারা অভিযোগ করে বলেন, আমরা বাধা দিতে গেলে বাপ্পি আমাদের হুমকি দিয়ে বলেন, ‘এই জমির মালিক আমি, আমার বাবার হাতে তৈরি দোকান, তোরা যার কাছ থেকে টাকা দিয়েছিলি তার কাছ থেকে টাকা তুলে নে।দোকানগুলোতে তাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এখন দোকান বন্ধ থাকায় পরিবার-পরিজনের ভরণ-পোষণে তারা হিমশিম খাচ্ছেন।এই বিষয়ে দোকানের সাবেক মালিক লিটন হোসেন জানান, এই জমি আমি ২০১৩ সালে আমার ছেলে মইনুল ইসলামের নামে হেবা দলিল করি। ২০১৪ সালে আমার পুত্র মইনুল ইসলাম দোকানগুলো আবুবক্কার, সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান কাছে বিক্রি করে। ভাড়াটিয়ারা বৈধভাবে দোকানগুলো ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। আমি শুনে হতবাক হয়েছি যে আমার ভাইপো বাপ্পি জোরপূর্বক দোকানে তালা মেরেছে।

অন্যদিকে, অভিযুক্ত বাপ্পি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এই দোকানের মালিক আমার বাবা শফিকুল ইসলাম। পৈতৃক সূত্রে আমি এই দোকানের মালিক, তাই তালা দিয়েছি।

স্থানীয় জনগণ মনে করেন, এই ঘটনাটি একটি পরিকল্পিত দখলবাজির উদাহরণ। ব্যবসার উপরে নির্ভরশীল গরিব ভাড়াটিয়াদের উচ্ছেদ চেষ্টার বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তারা দাবি করেন, ভাড়াটিয়ারা যেন যথাযথ আইনি সহায়তা পান এবং দোকানগুলো অবিলম্বে খুলে দেওয়া হয়।