বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে মসজিদে রাজনৈতিক বক্তব্য দেয়া কেন্দ্র করে মারপিটে আহত তিন, থানায় এজাহার দাখিল

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগরে মসজিদে রাজনৈতিক বক্তব্য প্রদান করা কেন্দ্র করে মারপিটে আহত তিন। এঘটনায থানায় লিখিত ভাবে এজাহার দাখিল হয়েছে, চলছে মামলার প্রস্তুতি।
শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রহ্মশশ্বন গ্রামের কাছারী বাড়ী জামে মসজিদে রাজনৈতিক বক্তব্য প্রদান করা কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডের এক পর্য্যায় গত ৩০/০৩/২৫ তারিখে বিকালে মসজিদ সংলগ্ন রাস্তার উপরে মারপিটের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র সস্ত্র ও লাঠি সোটা নিয়ে আহতদের উপর জোর আক্রমন করা হয়। এ ঘটনায় ওই এলাকার গ্রামবাসি মোঃ কওছার গাজী, মোমেনা খাতুন ও নাজমা বেগম গুরুতর আহত হয। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে এঘটনার জের ধরে আহতদের নিকট স্বজন মোঃ হাসান আলী মিস্ত্রী বাদী হয়ে সোনামুগারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ প্রান,ব্রম্ক্ষশ্বশন গ্রামেরমৃত শুকোর আলীর ছেলে মোঃ হোসাইন, সোনামুগারী গ্রামেরমোঃ সাইফুল্লাহর ছেলে ছাত্রলীগনেতা আরিফুল ইসলাম, হাবিবুর রহমান এর ছেরে নিউটন ও হাবিবুর রহমান কে আসামী করে শ্যামনগর থানার লিখিত ভাবে এজাহার দাখিল করেছেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেছেন,তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রতিপক্ষরা ঘটনাটি সঠিক নয় বলে দাবী করেছেন।
##