বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

উত্তরণের আয়োজনে শিশুশ্রম পরীবিক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

তালা প্রতিনিধি
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উত্তরণ এর বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় শিশুশ্রম নিরসনে উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির দায়িত্ব এবং কর্তব্য বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। সাচিবিক দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষক কর্মকর্তা শারিদ বিন শফিক। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত, থানা অফিসার ইনচার্জ হুমায়ূন কবির মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্ত ামোঃ নাজমুল হুদা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ হুমায়ুন কবীর, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, কাশিমাড়ী,গাবুরা ও মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ ও সাংবাদিকবৃন্দ।
উক্ত সভায় প্রকল্পের বিগত বছরের অর্জন,প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ,চ্যালেঞ্জ মোকাবেলায় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির দায়িত্ব কর্তব্য এবং কমিটি পূন:গঠনের বিষয়ে আলোচনা করা হয়।