বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ভি আইপি জামাই নামক নাটকটি এখন দর্শক প্রিয় হয়ে উঠেছে

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

 

ভয়েজ অফ সুন্দরবন।।

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা যাহের আলভী ও গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনীত ভি আই পি জামাই নাটকটি দর্শকদের ভালবাসায় মিলিয়ন ভিউ এর মাইল ফলক অতিক্রম করেছে। ভি আই পি জামাই নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বর্তমান সময়ের তরুণ মেধাবী পরিচালক রাজ্জাক রাজ।
নাটকটিতে আরো অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শিরীণ আলম, ইমরান আজান, এস আই শহীদ, ইমরান হাসো, সুমাইয়া, মাদুদ রানা, মৌমিতা, সুমন হোসেন সহ আরো অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন স্বনামধন্য প্রযোজক সঞ্জিত সরকার ও চিত্রগ্রহণের কাজটি করেছেন মশিউর রহমান। ভি আই পি জামাই নাটক সম্পর্কে পরিচালক রাজ্জাক রাজ বলেন, গল্পটা পুরাই রোমান্টিক কমেডি ধাচের। সাদিয়া জাহান প্রভার চরিত্রটি বাংলা সিনেমার নায়িকা শাবনুর আপুর মতো- কখনো গাছে চড়ে, কখনো পানিতে ভেজে, কখনো আবার দুষ্টুমি-পাগলাম, আবার কখনো অনেক বেশি রোমান্টিক। আর যাহের আলভী দুবাই ফেরত প্রবাসী। দুবাইতে থাকা অবস্থায় মোবাইলের মাধ্যমেই তাদের দুইজনের বিয়ে হয়। আর আলভী দুবাই থেকে ফিরে শ্বশুর বাড়িতে আসার পর থেকেই ঘটতে থাকে মজার মজার ঘটনা। নাটকটিতে সবাই অনেক দুর্দান্ত অভিনয় করেছেন। ভি আই পি জামাই নাটকটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আর টি ভি’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হয়েছিলো। আর এখন ইউটিউবেই দর্শকেরা দেখতে পাচ্ছেন এই নাটকটি।

  • পরিচালক রাজ্জাক রাজ তার ভি আই পি জামাই নাটকের প্রযোজক সঞ্জিত সরকার, আর টি ভি কর্তৃপক্ষ, ভি আই পি জামাই নাটকের সকল অভিনেতা অভিনেত্রী, কলাকুশলী, সাংবাদিকবৃন্দ এবং বাংলা নাটকের সকল দর্শকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।