বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রাউজানে ৪ হাজার ৬৪০ জন কৃষক পেলো বোরো ধানের বীজ ও সার 

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

রাউজানে ৪ হাজার ৬’শ ৪০ জন কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনবার্সন কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড, ঊফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।একইসঙ্গে উপজেলা পরিষদের অর্থায়নে তেলজাতিয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিজন কৃষককে এক কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির।

উপ–সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসাধারণ কর্মকর্তা কৃষিবিদ সিরাজাম মুনীরসহ উপ–সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

কৃষি কর্মকর্তা মাসুম কবির জানান,উপ‌জেলার ১৪‌টি ইউ‌নিয়ন ও পৌরসভা এলাকায় রবি মৌসুমে হাইব্রিড ও উফশী জাতের ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৬৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড বীজ ২ কেজি করে১৮০০জন কৃষক, আর উফশী ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবে ২৮৪০ জন কৃষক। সরকা‌রের কৃষ‌কের ভাগ্য উন্নয়নে কার্যক্রমের অংশ হিসা‌বে এ বীজ ও সার বিতরন করা হ‌চ্ছে।