সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিদ্ধিরগঞ্জে মাদক সেবনকারীদের গণপিটুনি মাদক বহনকারী তিনটি হোন্ডা আটক

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে মাদক সেবনকারীদের গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। সিদ্ধিরগঞ্জ মিজমিজি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাদকের কাজে ব্যবহারিত তিনটি হোন্ডা আটক করে নিয়ে গেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার সময় কয়েকজন যুবক নেশা করে বেপরোয়া ভাবে রেকমত আলী স্কুলের সামনে দিয়ে বার বার হোন্ডা চালাচ্ছিল। এতে করে কয়েকজন পথচারীদের উপর হোন্ডার সাথে ধাক্কা লেগে আহত হয়। এলাকাবাসী হোন্ডা চালকদের আটক করে দেখতে পায় তারা সবাই নেশাগ্রস্থ। পরে কথা কাটাকাটি এক পর্যায়ে এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। মোটর সাইকেল রেখে নেশাখোর হোন্ডা চালকরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। আবার দুই ঘন্টা পরে মোটর সাইকেল উদ্ধার করতে নেশাখোর ব্যক্তিরা প্রায় ২শতাধিক যুবক নিয়ে মিজমিজি রেকমত আলী স্কুলের সামনে আসলে পুলিশকে দেখে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে নেশাগ্রস্থ এক যুবককে আটক করে। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন যুবক জানায়, হিরাঝিল এলাকায় রোকসানা ছেলের মোসলমানীর একটি অনুষ্ঠানে দাওয়াতে এসে উক্ত যুবকরা নেশায় আসক্ত হয় এবং অনুষ্ঠানের জন্য মাদকদ্রব্য হোন্ডার মাধ্যমে বিয়ার আনার সময় তারা হুরা করে আসতে গিয়ে পথচারীর উপর এ দুর্ঘনার ঘটনা ঘটে। হোন্ডাগুলোর কোন ধরনের কাগজপত্র নাই। মাদক ব্যবহারিত এবং আটককৃত হোন্ডাগুলো নাম্বার হলো, ওয়ালটন যার নং ঢাকা মেট্রো ল-২৪-৫৯২৯, সিনিয়র জুটিশিয়াল ম্যাজিটেষ্ট্র কুমিল্লা ২ জানুয়ারী ২০১৮ইং তারিখের অকসনকৃত ওয়ালটন স্মারক-নং ৫৩৮, ইয়ামাহা ঢাকা মেট্রো ল-২৩-৮৯৪৪। পরে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে এসআই রফিক ঘটনাস্থলে এসে মাদক বহনকারী তিনটি হোন্ডা উদ্ধার করে থানায় পাঠিয়ে দেন।