সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঝিকরগাছা পৌর জামায়াতের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ঝিকরগাছা (যশোর) থেকে তরিকুল ইসলাম।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী  শাখার উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২জুলাই) বিকেলে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত সহযোগী সম্মেলনে সভাপতিত্ব করেন, পৌর আমীর অধ্যাপক মশিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ আসনের জামায়াতের মনোনয়ন প্রত্যাশী, জামায়াতে ইসলামী যশোর জেলা পশ্চিম শাখার সাবেক সেক্রেটারী মাওলানা আরশাদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা আমীর অধ্যাপক হরুন অর রশীদ, সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন, এম এল মডেল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাহবুবুল আলম মন্টু, সেন্টলুইস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না, বোধখানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল্লাহ স্বপন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, পৌর সেক্রেটারি আব্দুল কাদের, জামায়াত নেতা আব্দুল হামিদ, আতিকুজ্জামান পলাশ, রবিউল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।