সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বছর না ঘুরতেই রাস্তার ছাল চামড়া উঠে গেল , জনদুর্ভোগ চরমে

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

এস কে সিরাজ শ্যামনগর ।।
সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগর পৌরসভার গোডাউন মোড় হতে সোয়লিয়া – নুরনগর অভিমুখে রাস্তাটি এখন জনদুর্ভোগের প্রধান কারন হয়ে দাঁড়িয়েছে।
বছর না ঘুরতেই রাস্তাটি ইতিমধ্যে খানাখন্দে পরিণত হয়ে পড়েছে।
অনিয়ম, দুর্নীতির মাধ্যমে রাস্তাটি শেষ করেই ক্ষ্যান্ত হননি ঠিকাদার, কর্তৃপক্ষকে ম্যানেজ করে জামানাতের টাকাও তুলে নিয়েছেন তিনি।

ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফ বলেন, সড়কটি নির্মাণের এক বছর ও এখনো হয়নি অথচ খানাখন্দে পরিণত হয়ে পড়েছে। শ্যামনগর পৌরসভার কাউন্সিলার দেলোয়ারা বেগম বলেন, রাস্তাটি সোহেল নামের এক ঠিকাদার দলীয় প্রভাব খাটিয়ে যেনতেন ভাবে কাজটি শেষ করেছিল।
শ্যামনগর উপজেলা প্রকৌশলী অফিস থেকে জানা যায় কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্দ ছিল ওই রাস্তায়, 23- 24 অর্থবছরের কাজটি শুরু হয়েছিল এবং শেষও হয় ।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি কিন্তু আমার সময়ে এ কাজটি হয়নি।
শ্যামনগরের সচেতন মহল ও পথচারীরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
##